[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মিরাজ নেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ১২:০৬ পিএম

যেমনটা শঙ্কা করা হচ্ছিল তেমনটাই হলো। মাথায় আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে শঙ্কায় ছিল টিম ম্যানেজমেন্ট। মিরাজ সুস্থ হয়ে বাসায় এবং এরপর হোটেলে ফিরলেও তাকে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেওয়া হয়নি।

টস করতে আসা সহ অধিনায়ক নাজুমল হোসেন শান্ত জানিয়েছেন, ‘মিরাজ ভালো আছে। কিন্তু ডাক্তাররা তার দেখভাল করছে।’ মিরাজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে শেখ মেহেদীকে। ২০২৩ বিশ্বকাপের পর দলে ফিরলেন মেহেদী। নাহিদ রানাকে বিশ্রাম দেয়া হয়েছে। একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম।

এদিকে টস জিতে বাংলাদেশের সহ অধিনায়ক নাজমুল ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সকাল ১১টায় শুরু হয়েছে দুই দলের লড়াই।

অস্ট্রেলিয়াকে ওয়ানডে ক্রিকেটে ২০০৫ সালেই হারিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালে বাংলাদেশ জিতল সিরিজ। এবার প্রথমবার অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার সুযোগ বাংলাদেশের। কেনিয়া, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়েকে ওয়ানডেতে ধবলধোলাই করার স্মৃতি আছে বাংলাদেশের। মিরপুরে আজ উঠতে পারে অস্ট্রেলিয়ার নামও। অজিদের হোয়াইটওয়াশের অপেক্ষা।

দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত করে। আঘাত গুরুতর ছিল। মাঠে মিরাজকে বমি করতেও দেখা যায়। কিছুটা চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যান তিনি। জয়সূচক রান ছক্কায় আদায় করে মাঠ ছাড়েন তিনি। এরপর দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। পুরস্কার বিতরণীতে ছিলেন না। এরপর দুই দফা স্ক্যান করানোর পর বাসায় ফেরেন তিনি।

বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশ: কুপার কনোলি, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (অধিনায়ক/উইকেটকিপার), অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রিলি মেরেডিথ, অ্যাডাম জাম্পা, বেন ডারউশ এব ওলি পিকে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর