মেসির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপের শুরুটা ভালোই করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে তারা। আর আর্জেন্টিনাকে লিড এনে দেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই দুই দল গোল পেয়ে যায়। তবে দুইটি গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে ১৭তম মিনিটে ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে দারুণ এক গোল করেন মেসি। আলজেরিয়ার গোলকিপার হাত দিয়েও তা ঠেকাতে পারেনি।
এরপর ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। যদিও মাঝে মাঝে কয়েকটি আক্রমণ করেছে আলজেরিয়াও। তবে গোলের দেখা পায়নি আফ্রিকা মহাদেশের দলটি।
এদিকে লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার গল্পে যোগ হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়। ঠিক দুই দশক আগে যে দিনে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: