ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছরের অপেক্ষা ঘুচল মেক্সিকোর
বৈরী আবহাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মেক্সিকো। প্রথমার্ধের ৯ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় তারা। পিছিয়ে পড়া ইকুয়েডর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালালেও স্বাগতিকদের রক্ষণভেদ করতে পারেনি। ফলে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জিতল মেক্সিকো।
বুধবার (১ জুলাই) আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে হাভিয়ের আগুয়েরের দল। মেক্সিকোর হয়ে হুলিয়ান কিনিওনেস ও রাউল হিমিনেজ একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন। আগামী ৬ জুলাই ইংল্যান্ড ও ডিআর কঙ্গো ম্যাচে জয়ী দলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা।
মেক্সিকো শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোল আসে ২২তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে শুরু হওয়া দ্রুতগতির পাল্টা আক্রমণে সতীর্থের পাস ধরে দুর্দান্ত গতিতে এগিয়ে যান হুলিয়ান কিনিওনেস। অফসাইড ট্র্যাপ ভেঙে একক প্রচেষ্টায় ইকুয়েডরের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। গোলটি নিয়ে প্রথমে অফসাইডের দাবি উঠলেও রিপ্লেতে দেখা যায়, পাস নেওয়ার সময় তিনি নিজের অর্ধেই ছিলেন। ফলে ভিএআর যাচাইয়ের পর গোলের সিদ্ধান্ত বহাল থাকে।
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। ইকুয়েডরের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল কাড়েন রাউল হিমেনেস। এরপর বক্সের বাইরে থেকে নিচু শটে জাল খুঁজে নেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইকুয়েডর। জন ইয়েবোয়ার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। কেন্ড্রি পায়েস ও মইসেস কাইসেদোরাও কয়েকটি আক্রমণ গড়ে তুললেও মেক্সিকোর রক্ষণ ভাঙতে পারেনি তারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: