[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

গোলকিপারের বীরত্বে বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুন ২০২৬ ০৯:০৬ এএম

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল কুরাসাও। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডরকে চমকে দিয়েছে তারা। কুরাসাওয়ের গোলকিপারের বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি। ম্যাচে ১৫টি সেভ করেছেন কুরাসাওয়ের গোলকিপার এলয় রুম।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে ইকুয়েডর। বল দখল কিংবা আক্রমণ, সব জায়গাতেই কুরাসাও থেকে যোজন যোজন এগিয়ে ছিল দক্ষিণ আমেরিকার দেশটি। তবে কোনো গোল করতে পারেনি তারা।

অপরদিকে, ইকুয়েডরের আক্রমণ সামলাতে হয়েছে কুরাসাওয়ের গোলকিপার এলয় রুমকে। ম্যাচে ১৫টি সেভ করেন যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি এফসি খেলা ৩৭ বছর বয়সি এই গোলকিপার।

গ্রুপ 'ই'তে এই ড্রয়ের ফলে ইকুয়েডরের শেষ ৩২-এ যাওয়া অনেক কঠিন হয়ে গেল। এখন শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে জার্মানির, যারা পরের রাউন্ড নিশ্চিত করেছে এরই মধ্যে। আর কুরাসাও এই ম্যাচে পয়েন্ট পেয়ে এখনও পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।

এর আগে নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে নাগালসম্যানের জার্মানি। জার্মানির হয়ে জোড়া গোল করেন উনদাভ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর