[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল নয়, বিশ্বকাপে ইরানকে আগের নিয়মেই রাখছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

বিশ্বকাপ চলাকালীন ইরান ফুটবল দলের ওপর আরোপিত বিশেষ ভ্রমণ বিধিনিষেধ আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ইরান অসন্তোষ প্রকাশ করলেও আয়োজক দেশের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বিবেচনায় বর্তমান পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বর্তমান নিয়ম অনুযায়ী, ইরান দল ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং খেলা শেষ হওয়ার পরই মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত তাদের বেস ক্যাম্পে ফিরে যেতে হবে। এই ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন ইরানের কোচ আমির ঘালিনোই। তার দাবি, বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরই।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরপরই ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হওয়ায় নতুন করে বিতর্কের জন্ম নেয়। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খেলোয়াড়দের ফেরত পাঠানো হয়, ফলে পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ পাননি তারা।

এর মধ্যে উইঙ্গার মেহেদি তোরাবির ভিসা জটিলতাও আলোচনায় আসে। তবে ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, নতুন মাল্টিপল-এন্ট্রি ভিসা পাওয়ায় ভবিষ্যৎ ম্যাচগুলোতে তার অংশ নিতে আর কোনো বাধা নেই।

হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের জন্য একই প্রোটোকল কার্যকর থাকবে। তবে সিয়াটলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগে পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর