[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ চূড়ান্ত, জায়গা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জুন ২০২৬ ২২:০৬ পিএম

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে শুরুর একাদশ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয় পেলেই আগেভাগেই নকআউট পর্ব নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পাওয়া লা আলবিসেলেস্তেরা এবার একাদশে এনেছে একটি পরিবর্তন।

ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে পড়ায় এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না গঞ্জালো মন্টিয়েল। তাকে বিশ্রামে রেখে ডান প্রান্তের রাইটব্যাক হিসেবে সুযোগ পেয়েছেন নাহুয়েল মলিনা। অন্যদিকে, গোড়ালির চোট কাটিয়ে উঠলেও পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় জুলিয়ান আলভারেসকে শুরুর একাদশে রাখা হয়নি। ফলে আক্রমণভাগে আবারও লাউতারো মার্টিনেসের ওপরই আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।

উইং পজিশনে নিকোলাস গঞ্জালেসকে ছাড়িয়ে থিয়াগো আলমাদাকে বেছে নেয়া হয়েছে। পাশাপাশি বাম দিকের রক্ষণভাগেও পরিবর্তন এসেছে। কাফের চোট থেকে সেরে উঠলেও নিকোলাস তালিয়াফিকোকে ঝুঁকি না নিয়ে বাইরে রাখা হয়েছে, তার পরিবর্তে লেফটব্যাক হিসেবে খেলবেন ফাকুন্দো মেদিনা।

অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে টানা দ্বিতীয় জয় নিয়ে আগেভাগেই শেষ ষোলোতে জায়গা করে নেবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর