[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

টানা ষষ্ঠ বিশ্বকাপে গোল, ইতিহাসের একক সিংহাসনে রোনালদো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদো হাসলেন। হাসল তার দল পর্তুগাল। বিশ্বকাপে গোল পাবেন কিনা, একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে কতো সমালোচনা। সব কিছু মিশিয়ে গেল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই।

ম্যাচের ষষ্ঠ মিনিটে চোখ ধাঁধানো গোলে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলেন। আর এই গোলে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে প্রতিটি আসরে গোল করার অনন্য, অসাধারণ, অকল্পনীয় রেকর্ড গড়লেন।

২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে শুরু। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬…প্রতিটি আসরে গোল করে রোনালদো নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। রোনালদোর সর্বশেষ বড় টুর্নামেন্টের গোল পেয়েছিলেন ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে। কাতার বিশ্বকাপে সেই পেনাল্টি গোলের পর আর জালের দেখা পাননি তিনি।

এরপর বিশ্বকাপের পরবর্তী ম্যাচ, ইউরো কাপ এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচেও গোলখরা কাটছিল তার। সব মিলিয়ে ১০ ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। সেই অপেক্ষা ঘুচলেন সিআরসেভেন।

রোনালদো প্রথম বিশ্বকাপে খেলেছিলেন ২০০৬ সালে, তখন তার বয়স ছিল ২১। সেই আসরে একটি গোল করে পর্তুগালকে সেমিফাইনালে তুলতে সাহায্য করেছিলেন। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও তিনি একটি করে গোল করেন, যদিও সেই দুটি আসরে পর্তুগাল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ২০১৮ বিশ্বকাপে তিনি চার গোল করেন এবং ২০২২ বিশ্বকাপে একটি গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে ভূমিকা রাখেন।

তবে এখনো বিশ্বকাপের নকআউট পর্বে কোনো গোল করতে পারেননি রোনালদো, এমনকি কখনো বিশ্বকাপের ফাইনালেও খেলেননি। তবুও তিনি বিশ্বকাপের ছয়টি আসরে অংশ নেওয়া মাত্র দ্বিতীয় ফুটবলার। এর একদিন আগে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন।

মেসি আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করেন এবং বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার মিরোস্লাভ ক্লোজার রেকর্ড স্পর্শ করেন। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ জয়ে আরও দুটি গোল করেন তিনি। ২০১০ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেও গোলের দেখা না পাওয়া ৩৮ বছর বয়সী মেসি এখন বিশ্বকাপে সর্বাধিক গোল (১৮) এবং সর্বাধিক ম্যাচ (২৮) খেলার রেকর্ডের মালিক।

এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলের জন্য রোনালদোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো পাস থেকে ডানপায়ের হাল্কা কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। বিশ্বকাপে এটি রোনালদোর দশম গোল। পর্তুগালের জার্সিতে তার ১৪৫তম গোল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর