[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ১০:০৬ এএম

একটা পয়েন্টই দরকার ছিল অস্ট্রেলিয়ার। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই পয়েন্টটা অর্জন করে নিয়েছে এএফসি থেকে খেলা দলটি।

‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠল অস্ট্রেলিয়া। একই গ্রুপ থেকে শেষ ৩২–এ ওঠা অন্য দল যুক্তরাষ্ট্র।

প্রথম হাফে প্যারাগুয়ে তেমন পাত্তা না পেলেও, দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় তারা। বেশকিছু ভালো সুযোগের পাশাপাশি বল দখলেও আধিপত্য দেখায়। তবে গোলের দেখা পায়নি তারা।

এদিকে দ্বিতীয় হাফে রক্ষণাত্মক ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় হাফে তাদের তেমন আক্রমণ করতে দেখা যায়নি। তবে ডিফেন্স ঠিকঠাক রেখে একটি পয়েন্ট আদায় করে নেয়।

এর দলে টানা দ্বিতীয়বার নকআউট পর্বে জায়গা করে নিল সকারুসরা। গত আসরেও শেষ ষোলোতে উঠেছিলো তারা। শেষ ৩২-এ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কারা তা এখনও জানা যায়নি। 'জি' গ্রুপের দুই নম্বর দল হবে তাদের প্রতিপক্ষ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর