লজ্জার রেকর্ড নিয়ে বিশ্বকাপ ছাড়ল তিউনিসিয়া
সুইডেনের বিপক্ষে পাঁচ গোল খেয়ে বিশ্বকাপের মাঝেই কোচ পরিবর্তন করেছিল তিউনিসিয়া। তবে তাতে ভাগ্যে পরিবর্তন আসেনি দলটির। পরের দুই ম্যাচেও হার দেখেছে দলটি।
টানা ৩ হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে তিউনিসিয়ার। শুধু তাই নয়, দলটির সঙ্গী হয়েছে লজ্জার এক রেকর্ডও।
২০২৬ বিশ্বকাপে সব মিলিয়ে ১২টি গোল হজম করেছে তিউনিসিয়া। সুইডেনের কাছে পাঁচ গোল খাওয়ার পর নেদারল্যান্ডসের কাছে একটি এবং জাপানের কাছে চারটি গোল খেয়েছে দলটি। আর তাতে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল খাওয়ার লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১২টি গোল খাওয়ার রেকর্ডে তিউনিসিয়ার সঙ্গী উত্তর কোরিয়া এবং সৌদি আরব। ২০১০ সালে কোরিয়া এবং ২০০২ সালে সৌদি এই রেকর্ড গড়ে। এই তালিকায় কাতারও আছে শীর্ষ দশে। কাতার হজম করেছে মোট ১০টি গোল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: