[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

পেলের রেকর্ড ভেঙে দিলেন এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ০৮:০৬ এএম

বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে তিনি ছাড়িয়ে গেছেন ফুটবল সম্রাট পেলের বিশ্বকাপে গোল ও অ্যাসিস্টে মোট অবদানের রেকর্ড। এই অনন্য কীর্তির মাধ্যমে নিজেকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা তারকা হিসেবে নতুন উচ্চতায় বসালেন এই ফরাসি ফরোয়ার্ড।

বস্টন স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে দুটি অ্যাসিস্ট করার সুবাদে বিশ্বকাপ ইতিহাসে এমবাপ্পের মোট গোলে অবদান এখন ২০টি। তার এই বিশাল অর্জনের মধ্যে রয়েছে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট। এতদিন ১৯টি গোল-অবদান (১২ গোল ও ৭ অ্যাসিস্ট) নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তাকে টপকে এমবাপ্পে এখন এককভাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন।

বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সর্বাধিক অবদানের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। এবারের আসরে দুই ম্যাচে ৫ গোল করা এই কিংবদন্তির মোট গোলে অবদান ২৭টি, যা এখনো ইতিহাসের সর্বোচ্চ। পাঁচ বিশ্বকাপে মঞ্চে মাঠে নেমে এখন পর্যন্ত তার অবদান ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট।

ক্যারিয়ারের এখনো অনেকটা পথ বাকি থাকতেই এমন এক অবিশ্বাস্য রেকর্ডের মালিক হওয়া এমবাপ্পের জন্য এক বিশাল অর্জন। এটি কেবল পরিসংখ্যানের খাতায় নয়, বরং মাঠের খেলায় তার প্রভাবের প্রমাণ। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য গোল তৈরির এই অসাধারণ দক্ষতা এমবাপ্পেকে বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত করেছে।

ফ্রান্সের হয়ে নকআউট পর্বে এমবাপ্পের এই ফর্ম এবং রেকর্ড ভাঙার ক্ষুধা তাদের শিরোপা জয়ের মিশনে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকরা। ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ ও গোল্ডেন বুট জিতেছেন। এখন তার লক্ষ্য কেবল একটিই—লিওনেল মেসির ২৭ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা গোল-অবদানকারী হওয়া।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর