[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

নিউজিল্যান্ডকে গোলে ভাসিয়ে নকআউটে বেলজিয়াম, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১৭:০৬ পিএম

মিশর, ইরান ও নিউজিল্যান্ডকে সঙ্গে থাকা বেলজিয়ামকেই গ্রুপ ‘জি’তে ফেবারিট মনে করা হচ্ছিল। কিন্তু প্রথম দুই ম্যাচেই মিশর ও ইরান রুখে দিয়েছিল বেলজিয়ামকে।

রাউন্ড অব ৩২–এ উঠতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়ায় বেলজিয়ামের জন্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর পঁচা শামুকে পা কাটেনি রেড ডেভিলরা। পুঁচকে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করল বেলজিয়াম।

শনিবার (২৭ জুন) ভ্যাঙ্কুবারের বিসি প্লেসে গ্রুপ ‘জি’র শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে দিয়েছে বেলজিয়াম। প্রথমার্ধে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে বড় জয় নিশ্চিত করে বেলজিয়াম। এই অর্ধে ট্রোসার্ড আরও একটি গোল করেন। বাকি গোলগুলো করেন কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু এবং আলেক্সিস সালেমেকার্স।

এই অর্ধে নিউজিল্যান্ডের পক্ষে এলিজাহ জাস্ট একটি গোল শোধ করেন। ২৬ বছর বয়সী জাস্ট ৩ ম্যাচে ৩ গোল করে আসর শেষ করলেন।

প্রথম দুই ম্যাচে গোলখরায় ভোগা বেলজিয়াম অবশেষে স্বরূপে ফিরল। নিউজিল্যান্ডের বিপক্ষে এই বড় জয়ের পর মিশরের সমান ৫ পয়েন্ট সত্বেও গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

শেষ ৩২-এ বেলজিয়ামের প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়। নির্ধারিত না হওয়া কোনো তৃতীয় স্থানধারী দলের মুখোমুখি হবে রেড ডেভিলরা।

গ্রুপ ‘জি’-এর বিজয়ী হিসেবে বেলজিয়াম নিচের চারটি সম্ভাব্য তৃতীয় স্থানধারী দলের মধ্যে যেকোনো একটির মুখোমুখি হবে–

গ্রুপ এ : দক্ষিণ কোরিয়া

গ্রুপ ই: ইকুয়েডর

গ্রুপ আই: সেনেগাল

গ্রুপ জে: রোববার (২৮ জুন) নির্ধারিত হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর