উজবেকিস্তানকে হারিয়ে শেষ ৩২ এ কঙ্গো
গ্রুপ 'কে' এর ম্যাচে যেখানে গ্রুপ সেরার হওয়ার লড়াই চলছিলো কলম্বিয়া ও পর্তুগালের মধ্যে, সেখানে অপর ম্যাচে তৃতীয় স্থানে কে জায়গা করে নিবে সেই লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ডিআর কঙ্গো ও উজবেকিস্তান। সেই ম্যাচে শেষ হাসি হেসেছে কঙ্গো।
যুক্তরাষ্ট্রের আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কঙ্গো। এই জয়ে তৃতীয় স্থানে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা।
ম্যাচের ১০তম মিনিটে এগিয়ে গিয়েছিলো উজবেকিস্তান। তবে দ্বিতীয় হাফে পুরো খেলা ঘুরিয়ে ফেলে ডিআর কঙ্গো। উজবেকদের জালে ৩টি গোল দেয় তারা।
ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়োয়ানে উইসা। পর্তুগালের বিপক্ষেও গোল পেয়েছিলেন তিনি। এরপর ৭৮তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় কঙ্গো। গোল পান ফিস্টন মায়েল।
আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের কঙ্গোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন উইসা। তাতে সহজ জয় নিশ্চিত হয়।
গ্রুপের তৃতীয় হলেও নকআউটে কঙ্গো। আট দলের মধ্যে আপাতত তারা প্রথম স্থানে রয়েছে। ফলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ১ জুলাই হবে ম্যাচটি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: