[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

নাটকীয় ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া, বিদায় ইরানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ১০:০৬ এএম

শেষ পর্যন্ত হারল না কোনো দলই। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের স্কোরলাইন গিয়ে থামল ৩-৩ গোলে। এই দুই দলের ড্রয়ে কপাল পুড়ল ইরানের। বিশ্বকাপ থেকে ছিটকে গেল তারা।

‘জে’ গ্রুপ থেকে তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে, গ্রুপের শেষ ম্যাচে ড্র করে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে আলজেরিয়া ও অস্ট্রিয়া দুই দলই। রানার্সআপ অস্ট্রিয়ার পরের রাউন্ডের প্রতিপক্ষ স্পেন।

অন্যদিকে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে আলজেরিয়া। দ্বিতীয় রাউন্ডে তারা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

গ্রুপ ‘জি’তে তিনটি ড্র করে ৩ পয়েন্ট পেয়েছিল ইরান। বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর—তিন দলের বিপক্ষেই সমতায় শেষ হয়েছিল তাদের ম্যাচ। শেষ পর্যন্ত সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা জিইয়ে ছিল তাদের। তবে সে জন্য নানা সমীকরণ মেলাতে হতো।

কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় নাটকীয়ভাবে। আলজেরিয়া অতিরিক্ত সময়ে অস্ট্রিয়ার বিপক্ষে ৩–২ ব্যবধানে এগিয়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য ইরানের নকআউট নিশ্চিত বলেই মনে হচ্ছিল। তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে সমতা ফেরায় অস্ট্রিয়া। ৩–৩ ড্র হওয়ায় তৃতীয় স্থান ধরে রাখে অস্ট্রিয়া, আর মাত্র এক ধাপের ব্যবধানে বিশ্বকাপ শেষ হয়ে যায় ইরানের।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর