ব্রাজিলের একাদশ ঘোষণা, চার পরিবর্তন জাপান একাদশে
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে রাত ১১টায় মাঠে নামছে ব্রাজিল এবং জাপান। এরই মধ্যে দুই দল শুরুর একাদশ ঘোষণা করেছে।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি আগেই ইঙ্গিত দিয়েছিলেন শুরুর একাদশে কোনো পরিবর্তন আনবেন না। ফলে নেইমার জুনিয়রকে দেখা যাবে দ্বিতীয়ার্ধে। তবে আগের ম্যাচের থেকে বেশি সময় পাবেন তিনি। এতোটুকু নিশ্চিত করেই বলেছেন। ব্রাজিল খেলবে ৪-৩-৩ ফরমেশনে।
জাপান একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। সবশেষ সুইডেন ম্যাচের থেকে বাইরে আছেন আয়ুমু সেকো ও ইটকুরা। ডিফেন্সে ফিরেছেন তোমিয়াসু ও তানিগুচি ফিরেছেন। মিড ফিল্ডে ফিরেছেন সানো ও জুনিয়া ইতো। তারা খেলবে ৩-৪-৩ ফরম্যাটে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলছে। ১৪ বারের দেখায় ব্রাজিল জিতেছে ১১টিতে, ড্র হয়েছে দুটি এবং জাপান জয় পেয়েছে মাত্র একবার। সেই একমাত্র জয়টি আসে ২০২৫ সালের অক্টোবরের একটি প্রীতি ম্যাচে, যেখানে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় পায় জাপান।
ব্রাজিল একাদশ: অ্যালিসন (গোলরক্ষক); দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল, সান্তোস, কাসেমিরো, গুইমারেস, পাকেতা, রায়ান, কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
জাপান একাদশ: সুজুকি; তোমিয়াসু, তানিগুচি, হিরোকি ইতো, দোআন, সানো, কামদা, নাকামুরা, জুনিয়া ইতো, উয়েদা ও মায়েদা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: