[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান গেমস হকি বাছাই

নিজেদের টাকায় খেলে চমক দিল শ্রীলংকা হকি দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে বেশ ক’বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অথচ মাত্র একবারের রানার্সআপ শ্রীলংকা। সেই দেশটিই এবার চমকে দিয়েছে। লাল সবুজদের ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে।

যদিও ব্যাংককে নাকি আসতেই পারছিল না লংকানরা। শেষ পর্যন্ত নিজেদের টাকায় বিমান ভাড়া করে খেলতে ব্যাংককে যায় শ্রীলংকা হকি দল। নিজেদের টাকায় খেলে ২০ বছর পর বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে এশিয়ান গেমস নিশ্চিত করে তারা। সেই দলটির কোচ মো. রিয়াজ বলেছেন বাংলাদেশকে হারানোর আদ্যোপান্ত।

প্রশ্ন: বাংলাদেশকে হারিয়ে দারুন চমক দিল শ্রীলংকা। কিভাবে সম্ভব হল?
মো. রিয়াজ: অসম্ভবকে সম্ভব করেছে ছেলেরা। আসলে তারা ভাল খেলতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। নিজেরা অনেক কষ্ট করেছে। যার ফল পেয়েছে।

প্রশ্ন: কতদিন অনুশীলন করিয়েছেন শিষ্যদের?
রিয়াজ: এখানে আসার আগে মাত্র নয় দিন অনুশীলন করেছে ছেলেরা। সয়ম পায়নি। তাছাড়া ফেডারেশনের আর্থিক দৈন্যতাতো রয়েছেই।

প্রশ্ন: তাহলে কিভাবে বহুল খরচের পর্যটনের এমন শহরে এসে খেলছে?
রিয়াজ: আমাদের হকি ফেডারেশনের অর্থ নেই, তাই এখানে দল পাঠানোর কোন মাথাব্যথাও ছিল না। তবে ছেলেরা বিমান ভাড়ার টিকিট নিজেরা যোগাড় করেছে। তারপর সবাই মিলে টিকিট কেটে এখানে খেলতে এসেছে। তবে ফেডারেশন থেকে বলা হয়েছে, এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে টিকিটের টাকা দিয়ে দিবে ছেলেদেরকে। সেই আশ্বাসের ভিত্তিতেই তারা দুর্দান্ত খেলেছে।

                                                        কোচ মো. রিয়াজ

প্রশ্ন: আপনার শিষ্যরা বাংলাদেশের মতো শক্তিশালী দলকে বিভাবে হারাতে পেরেছে। ব্যাখ্যা করবেন কি?
রিয়াজ: ছেলেরা পরিপক্ক হয়েছে। তাদের খেলার গতি বেড়েছে। দারুন সব পুশ আর ড্রিবলিংয়েই এটা সম্ভব হয়েছে।

প্রশ্ন: তাহলে কি বাংলাদেশ বাজে খেলেছে। কোন দিকে দুর্বলতা ছিল বাংলাদেশের?
রিয়াজ: বাংলাদেশের ছেলেদের বল রিসিভিংয়েই বড় সমস্যা। তাছাড়া মাঝে মাঝেই তারা মাঠে দাঁড়িয়ে যায়। এটা খুবই খারাপ। এগুলো এড়িয়ে চলতে হবে।

প্রশ্ন: আর কি দুর্বলতা রয়েছে?
রিয়াজ: বাংলাদেশ দলটি বেশ তারুন্য নির্ভর হয়ে গেছে। এখানে অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। যেমন ধরেন, আামার দলে অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনি শক্তিশালী ফরোয়ার্ড ও ডিফেন্স লাইন রয়েছে তারুণ্য অভিজ্ঞতাদের সংমিশ্রনে। তবে তোমাদের রাকিবুল হাসানের ড্রিবলিং অসাধারন ভাল লাগে। কিন্তু একজনের ভালো খেলা দিয়ে দলগত ইভেন্টে জেতা যায় না।

প্রশ্ন: বাংলাদেশের হকি সম্পর্কে আপনার ধারনা কি?
রিয়াজ: আমার ধারনা গত ১০ বছরে বাংলাদেশের হকি নীচের দিকে নেমেছে। এর থেকে উত্তরনের পথ দ্রুতই খুজে বের করতে হবে। নইলে আগামীতেও স্থান নির্ধারনী ম্যাচ খেলতে হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর