[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ভাল খেলার লক্ষ্যে রাতে জাকার্তা যাচ্ছে নারী হকি দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

বাংলাদেশের হকির ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হল। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে খেলতে যাচ্ছে নারী হকির সিনিয়র দল।

বয়সভিত্তিক ও জুনিয়র পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজ মেয়েদের। তবে সিনিয়র দলের সেই অভিজ্ঞতা এখনও হয়নি। নারী এশিয়ান গেমস হকি বাছাইপর্ব দিয়ে সেই আক্ষেপ ঘুচাতে যাচ্ছে অর্পিতা বাহিনী। রোববার গভীর রাতে রওয়ানা হওয়ার কথা এই দলটির।

২৩-২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এই আসর। ৮ দল দুই গ্র“পে ভাগ হয়ে পরস্পরের মোকাবিলা করবে। বাংলাদেশ এ-গ্র“পে লড়বে। যেখানে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে, হংকং এবং উজবেকিস্তান। দুই গ্র“পের চার সেমিফাইনালিষ্ট খেলবে আইচি-নাগোয়ার অনুষ্ঠেয় এশিয়ান গেমসের মূল আসরে। তবে লাল সবুজের মেয়েরা নতুন বলে অতটা আশা নেই। ভাল খেলতে পারলেই খুশী কোচ জাহিদ হোসেন রাজু। তার কথা, ‘এশিয়ান গেমসের মতো বড় আসরে প্রথমবার খেলবে আমাদের মেয়েরা। যাদের বিপক্ষে খেলবে সেই দলগুলো বেশ অভিজ্ঞ। যেমন তাইনিজ তাইপের এই দলের গড় বয়স যেখানে ২৪-২৫, সেখানে আমাদের মেয়েদের গড় বয়স ১৮-১৯। তরুণ এক দল। তারপরও আমরা ভালো খেলার প্রত্যাশা রাখছি। নিজেদের সেরাটা দিয়ে সাফল্য আনার চেষ্টা করব।’

এশিয়ান গেমস বাছাইপর্ব সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন করেছে মেয়েরা। ১৮ জনের দলে ১৪ জনই বিকেএসপির খেলোয়াড়। বাকি ৪ জন বাইরের।

ফেডারেশনের সাধারন সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসানের কথা, ‘প্রথমবার অংশগ্রহন, তাই প্রত্যাশা খুব বেশি নয়। তবে মেয়েরা ভাল খেললেই আমরা খুশী।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর