[email protected] মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬
৬ই শ্রাবণ ১৪৩৩

এসোসিয়েশন কাপ টার্গেটবলে বিজিবি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

প্রথম অ্যাসোসিয়েশন কাপ টার্গেটবলের পুরুষ ও নারী দুই বিভগেই চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে পুলিশকে ২৪-১১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বিজিবি। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে ভাস স্পোর্টিং ক্লাবকে ১৭-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি।

খেলা শেষে পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টার্গেটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিএম শহিদুজ্জামান ও সাধারন সম্পাদক মো. দিন ইসলাম।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর