[email protected] বুধবার, ২২শে জুলাই ২০২৬
৬ই শ্রাবণ ১৪৩৩

২০৩০ বিশ্বকাপে ২৬ সদস্যের স্কোয়াড বেছে নিলেন ব্রাজিলিয়ানরা, তালিকায় এবারের ৮ জন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ২০৩০ বিশ্বকাপের নতুন চক্র আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০২৬ বিশ্বকাপে ইতিহাসের বাজে পারফরম্যান্সের দিক দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে শেষ করার পর এখন প্রশ্ন—পরবর্তী চার বছরে ব্রাজিল জাতীয় দল কীভাবে নিজেদের নতুন করে গড়ে তুলবে?

এই প্রেক্ষাপটে ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে একটি অনলাইন ভোটের আয়োজন করে। সেখানে সমর্থকরা ২০৩০ বিশ্বকাপের জন্য নিজেদের পছন্দের ২৬ সদস্যের দল নির্বাচন করেন।

প্রাথমিক ভোটের ফলাফলে মাত্র দুইজন ফুল-ব্যাক থাকায় ভারসাম্য রক্ষার জন্য একজন সেন্টার-ব্যাক ও একজন ফরোয়ার্ডকে বাদ দেয়া হয়। তাদের পরিবর্তে ডান দিকের ডিফেন্ডার ভ্যান্ডারসন এবং বাম দিকের ডিফেন্ডার লুসিয়ানো জুবা দলে অন্তর্ভুক্ত হন। ফলে বাদ পড়েন ভিতর রেইস ও লুইজ হেনরিক।

ভক্তদের নির্বাচিত এই দলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা আটজন ফুটবলার জায়গা পেয়েছেন। তারা হলেন: গ্যাব্রিয়েল মাগালহায়েস, দানিলো সান্তোস, ব্রুনো গিমারায়েস, এন্দ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও মাতেউস কুনিয়া।

ভক্তদের নির্বাচিত ২৬ সদস্যের দল
গোলরক্ষক: কার্লোস মিগেল, হুগো সৌজা ও জন
ফুল-ব্যাক: ওয়েসলি, ভ্যান্ডারসন, কাইকে ব্রুনো, লুসিয়ানো জুবা
সেন্টার-ব্যাক: গ্যাব্রিয়েল মাগালহায়েস, এদের মিলিতাও, লুকাস বেরালদো, মুরিলো, ব্রেমার
মিডফিল্ডার: দানিলো সান্তোস, ব্রুনো গিমারায়েস, আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদন, জোয়াও গোমেস, রদ্রিগো
ফরোয়ার্ড: এস্তেভাও, এন্দ্রিক, ভিনি জুনিয়র, রায়ান, জোয়াও পেদ্রো, অ্যালান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মাতেউস কুনিয়া

সর্বাধিক ভোট পাওয়া খেলোয়াড়দের তালিকা (ক্রম অনুযায়ী)
১. এস্তেভাও
২. ওয়েসলি
৩. এন্দ্রিক
৪. গ্যাব্রিয়েল মাগালহায়েস
৫. ভিনি জুনিয়র
৬. দানিলো সান্তোস
৭. ব্রুনো গিমারায়েস
৮. রদ্রিগো
৯. রায়ান
১০. জোয়াও পেদ্রো
১১. আন্দ্রে সান্তোস
১২. এদের মিলিতাও
১৩. কার্লোস মিগেল
১৪. কাইকে ব্রুনো
১৫. লুকাস বেরালদো
১৬. মুরিলো
১৭. হুগো সৌজা
১৮. ব্রেনো বিদন
১৯. অ্যালান
২০. জন
২১. ব্রেমার
২২. গ্যাব্রিয়েল মার্টিনেল্লি
২৩. ভিতর রেইস
২৪. জোয়াও গোমেস
২৫. মাতেউস কুনিয়া
২৬. লুইজ হেনরিক

নতুন প্রজন্মের ওপর ভরসা
ব্রাজিলিয়ান সমর্থকদের মতে, আগামী বিশ্বকাপ চক্রে দলের প্রধান ভরসা হবেন তরুণ দুই তারকা এন্দ্রিক ও রায়ান। চার বছরের প্রস্তুতির মাধ্যমে ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের লড়াইয়ে ফিরবে; এমনটাই প্রত্যাশা দেশটির ফুটবলপ্রেমীদের।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর